ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ৫ কোটি ৩৮ লাখ টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার  

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ১৫ মার্চ ২০২২
কক্সবাজারে ৫ কোটি ৩৮ লাখ টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার  
পাঁচ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের এক কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের এক কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, মঙ্গলবার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকায় জনৈক নুর কবিরের মাছের ঘেরে মাদকের বড় একটি চালান মজুদের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে এক কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় পাঁচ কোটি ৩৮ লাখ টাকা। 

মাদক উদ্ধারের ঘটনায় মাছ ঘেরটির মালিক নুর কবিরকে আসামি করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল শেখ খালিদ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!