ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন 
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

উখিয়ার টিভি টাওয়ারের পাশের ৭ নম্বর ক্যাম্পের বসতঘর থেকে শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে উখিয়া ও কক্সবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এর আগে গত ৯ জানুয়ারি উখিয়ার শফি উল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ১২ শ ঘর পুড়ে যায়।

তার আগে ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। ঐ আগুনেও কেউ হতাহত হয়নি। তবে হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

এরও আগে ২০২১ সালের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে ক্যাম্পে লাগা আগুনে মৃত্যু হয় ১৫ রোহিঙ্গার। পুড়ে যায় ১০ হাজারের মতো ঘর।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!