এক সপ্তাহে অস্ত্র-ইয়াবাসহ ১২ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে এক সপ্তাহে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ১২ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত টেকনাফের তুলাতলি, কেরুনতলী এলাকা ও উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে ছয়জন এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ও তৎসংলগ্ন এলাকা থেকে ছয়জনকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও জেলা পুলিশ।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, ১৭ ফেব্রুয়ারি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লাখ ৬৯ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক ও ২৩ ফেব্রুয়ারি একই ক্যাম্প সংলগ্ন নৌকার মাঠ পাহাড়ের নিচ থেকে অস্ত্রসহ তালিকাভুক্ত পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
.png)
১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ১৯ ফেব্রুয়ারি উনচিপ্রাং ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী, ২০ ফেব্রুয়ারি কেরুনতলী এলাকা থেকে একটি রোহিঙ্গা ডাকাত দলের প্রধান এবং ২২ ফেব্রুয়ারি তুলাতলি এলাকা থেকে ২ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।