ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ২১ ফেব্রুয়ারি ২০২২
২০০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
দুই হাজার ৩১০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক- ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারার বাঁশখালী-চট্টগ্রাম সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৩১০টি ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন— এহসান উল্ল্যাহ ও হালিমা বেগম। তারা দুজনই কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তাদের মধ্যে এহসানের পিতার নাম আবদুল মুন্নাফ এবং হালিমার পিতার নাম মৃত শহিদুল হক।

র‍্যাব জানায়, কক্সবাজারের মহেশখালী থেকে মাদকের একটি চালান আসছে; এমন সংবাদের ভিত্তিতে বাঁশখালী-চট্টগ্রাম সড়কের আনোয়ারা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি বাসের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় সাত লাখ টাকা মূল্যের এসব ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

Advertisement

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, স্বামী-স্ত্রী সেজে আটক এ দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিল। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!