ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফগানিস্তান সিরিজ: চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০২২
আফগানিস্তান সিরিজ: চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ
ফাইল ছবি

ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স ছাড়া বাংলাদেশ দলের সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। এরপরই  আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য তৈরি জৈব-সুরক্ষা বলয়ে চলে গেছে টাইগাররা।

কোভিড পরীক্ষার ফল পাবার পর বাংলাদেশ দল চট্টগ্রাম পৌঁছেছে। যেখানে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

কোভিড পরীক্ষায় নেগেটিভ এলেই দলে যোগ দিবেন সিডন্স, এমনটা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী।

Advertisement

আজ দেবাশীষ বলেন, সিডন্স ঢাকায় পৌঁছানোর দুই দিন পর কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হন। গতকাল ছিল তার পজিটিভ হবার অষ্টম দিন। কিন্তু সর্বশেষ পরীক্ষায় তার ফল এখনও নেগেটিভ হয়নি। তবে তার কোন উপসর্গ নেই। কয়েকদিন পর তাকে আবার পরীক্ষা করা হবে। যদি তিনি নেগেটিভ হয়ে ফিরে আসেন তবে চট্টগ্রামে দলের সাথে যোগ দিবেন সিডন্স।

সূচি অনুযায়ী আজ চট্টগ্রামে অনুশীলন আছে টাইগারদের। গতকাল চট্টগ্রামে পৌঁছানো আফগানিস্তান ইতোমধ্যেই তাদের অনুশীলন শুরু করেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার পর গতকাল দলে যোগ দেয়া রশিদ খান, মোহাম্মদ নবী ও রহমানুল্লাহ গুরবাজরা দলের সাথে অনুশীলন শুরু করেছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তিনটি ওয়ানডে হবে আগামী ২৩, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ শুরু সকাল ১১টয়।

এরপর দুই ম্যাচের টি-২০ খেলার জন্য ঢাকায় ফিরবে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ দু’টি হবে ৩ ও ৫ মার্চ। ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!