তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে দুই হাজার ৭০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার চার দশমিক ৩৬ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল চার দশমিক ৭৪ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৮৪ জন ও বিভিন্ন উপজেলার ৩৪ জন রয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার ১১৯, বুধবার ১৬৫, মঙ্গলবার ১৮৮, সোমবার ১০৭, রোববার ২০৬ ও শনিবার ১৮২ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। অর্থাৎ গত ২৪ ঘণ্টাসহ এক সপ্তাহে জেলায় শনাক্ত হয়েছেন এক হাজার ৮৫ জন।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯১ হাজার ৫৪৯ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৩৫৫ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৫ হাজার ৯০৪ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬২ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৮ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।