জেলা প্রশাসক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামে বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিক, জাহাজ-লঞ্চ, বেদে, যাদের জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নেই; এমন এক লাখ মানুষকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হবে। প্রতিদিন তিন হাজার মানুষ এ টিকা পাবেন। তারা জনসন অ্যান্ড জনসনের একটি ডোজই পাবেন।
আরো পড়ুন: মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
.png)
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ সময় উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী।