[ দেশজুড়ে ]
চট্টগ্রামে বিচারকের ওপর হামলা, গ্রেফতার ৪
ফাইল ছবি
চট্টগ্রামে বিচারকের ওপর হামলার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারদের মধ্যে একজনের নাম রানা মুর্তজা। তিনি একজন প্রবাসী। হামলার শিকার মোহাম্মদ অলি উল্লাহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম আদালতে কর্মরত।
আরো পড়ুন: রাতে জন্ম, সকাল হতেই হাসপাতালের বেডে রেখে উধাও মা
.png)
জানা গেছে, জিইসি মোড়ে স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ। ওই সময় একটি প্রাইভেটকার এসে তাদের ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে গাড়িটি থেকে রানা মুর্তজা নেমে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালান। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবির বলেন, ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজনকে গ্রেফতারে অভিযান চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!