[ করোনাভাইরাস ]
চট্টগ্রামে শূন্য মৃত্যুর দিনে করোনা পজিটিভ ১১৯
ফাইল ছবি
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করে ১১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৮৫ জন মহানগর এলাকার ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭৮৬ জন।
.png)
আরো পড়ুন: বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ হাজার, শনাক্ত প্রায় ২১ লাখ
এরমধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৪৬৫ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৩২১ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এর আগে, গতকাল বুধবার ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। একই সময়ে মৃত্যু হয়েছিল দুইজনের। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ছিল পাঁচ দশমিক ৯৩ শতাংশ। বুধবার এ তথ্য নিশ্চিত করেছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!