[ দেশজুড়ে ]
টেকনাফে দুই হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক
ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গা নারী
কক্সবাজারের টেকনাফের তুলাতলি এলাকায় এক বসতবাড়িতে অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ খুরশিদা নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের ঐ এলাকার দেলোয়ার হোসেনের বসতবাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত নারী হলেন- উখিয়া জামতলি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর ইসলামের মেয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।
.png)
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাফীর নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফের তুলাতলি এলাকার দেলোয়ার হোসেনের বসতবাড়ির ভেতর থেকে দুই হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়। আটককৃত নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!