মঙ্গলবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়ন থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত যুবক ঔই ইউনিয়নের আলীর ডেইল এলাকার বাসিন্দা মোহাম্মদ তৈয়বের ছেলে।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাবরাং ইউনিয়নে টেকনাফ শহর হতে শাহপরীরদ্বীপগামী পাকা রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে যায়। র্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতের সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৭হাজার ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক স্বীকার করে সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।