মঙ্গলবার ভোরে সদর ইউপি ঐ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক একই এলাকার রুহুল আমিনের ছেলে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি (বিএন)।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম নাঈম উল হক এর নেতৃত্বে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠাপানির ছড়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার জন্য সংকেত দেওয়া হয়। ওই সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তার পিছু ধাওয়া করে মো. আব্দুল্লাহকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আটককৃতের সঙ্গে থাকা একটি সাদা রঙের বস্তা তল্লাশি করে ৪২ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।