ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারগঞ্জে ইয়াবাসহ আটক ৩

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ১৬ সেপ্টেম্বর ২০২১
মাদারগঞ্জে ইয়াবাসহ আটক ৩
ইয়াবাসহ আটককৃতরা

জামালপুরের মাদারগঞ্জে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মডেল থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকা তাদের আটক করে। 

আটককৃতরা হলেন মো. শাহীন ফকির, মো. ফরহাদ মিয়া ও মো. নয়া মিয়া। এ সময় তাদের কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সবাইকে জামালপুরের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!