শনিবার ভোরে সেন্টমার্টিন দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি একই এলাকার শিলবুনিয়া গোলার আব্দুল জব্বারের ছেলে।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন)খন্দকার মুনিফ তকি।
.png)
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সমুদ্রপথে সেন্টমার্টিনের দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকা থেকে টেকনাফের উদ্দেশ্য ইয়াবা পাচার হবে। এমন তথ্যে সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম তারেক আহমেদের নেতৃত্বে কোস্টগার্ডের একটি টিম ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে ওই ব্যক্তিকে একটিব্যাগসহ আটক করা হয়। পরে আটককৃতের সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করে ৩২হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।