[ দেশজুড়ে ]
হবিগঞ্জে এলজিইডি’র কর্মকর্তাসহ দুইজন ইয়াবাসহ আটক
আটককৃত আবুল হাসিম
হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে মাদক নিয়ে আসার সময় মোহাম্মদ আবুল হাসিম নামে এক সরকারি কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বুধবার রাত ১০টায় চুনারুঘাট উপজেলা এলজিইডি অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল হাসিম ও শওকত আজাদ মোটর সাইকেলযোগে ইয়াবা নিয়ে আসছে এমন খবর পেয়ে বিজিবির একটি দল তাদের আটক করে।
এ সময় তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন। বৃহস্পতিবার বিকালে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়। আজাদ চুনারুঘাট উপজেলার এনাতাবাদ গ্রামের আব্দুল হকের ছেলে।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা এলজিইডির প্রকৌশলী খন্দকার গোলাম শওকত জানান, ওই দিন রাতে হাসিম গাজীপুরে তার এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে একজন লোক তার মোটরসাইকেলে উঠে গাজীপুর যাওয়ার জন্য। মাদক তার কাছেই ছিলো। হাসিমকে ফাঁসানো হয়েছে বলে জানান তিনি।
.png)
চুনারুঘাট থানার (ওসি) আলী আশরাফ জানান, আইনের ঊর্ধ্বে কেউ নন, হোক সে সরকারি কর্মচারী কিংবা সাধারণ মানুষ। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!