কক্সবাজারে ৩ লাখ ইয়াবাসহ আটক ৪
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ ইয়াবা, বিদেশি মদ ও সিএনজিসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে কক্সবাজার র্যাব-১৫ বড় ধরনের মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী গয়ালমারায় জনৈক গুরা মিয়ার বাড়িতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে গুরা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম, পশ্চিম পালংখালীর আব্দুর রহিমের ছেলে রেয়াজুল করিম বাপ্পী, বটতলীর আব্দুস সালামের ছেলে সাখাওয়াত হোসেন মোল্লা এবং সোনা আলীর ছেলে জয়নাল উদ্দিনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে তল্লাশী চালিয়ে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা, ১১ বোতল হুইস্কি, ১৫ ক্যান বিয়ার এবং মাদক বহনে ব্যবহৃত সিএনজি আটক করা হয়। এই ঘটনায় বাড়ির মালিক গুরা মিয়াকে পলাতক আসামি করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড অপারেশন্স) এএসপি মো. আবু সালাম চৌধুরী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধার করা ইয়াবা ও বিদেশি মদসহ আটকদের থানায় পাঠানো হয়েছে।
.png)