[ দেশজুড়ে ]
কক্সবাজারে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে সৈয়দ আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাঁটা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ আলম রামু গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ ইসলামের ছেলে।
আরো পড়ুন: ভুঁড়ি-মাথা নিয়ে ১৪ বছর ধরে নারী বাইকারের যুদ্ধ
.png)
গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সকালে ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন সৈয়দ আলম। এ সময় মাঝির কাঁটা পাহাড় এলাকায় একটি বন্য হাতি তার ওপর আক্রমণ করলে ঘটনাস্থলেই সৈয়দ আলম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!