সোমবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছোট ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই কর্মচারীর নাম মোহাম্মদ আলী। তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকার মো. আবদুস সালামের ছেলে।
জানা যায়, একটি বন্যহাতি লোকালয়ে ঢুকে বসতবাড়িতে তাণ্ডব চালায়। হাতিটিকে বনে ফেরানোর চেষ্টাকালে হাতির পায়ে পিষ্ট হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ অফিসের এক কর্মচারী আহত হন। লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পথেই তার মৃত্যু হয়।
.png)
আরো পড়ুন: সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল ২ জনের
নলবিলা বনবিটের বিট অফিসার অবনিক কুমার রায় বলেন, লোকালয়ে বন্যহাতি ঢুকে পড়ার খবর পেয়ে দ্রুত বন বিভাগের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। বসতবাড়িতে হাতির তাণ্ডবে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের এক কর্মী নিহত হয়েছেন।
ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে হাতিটিকে বনে ফিরিয়ে নিয়ে যেতে ঘটনাস্থলে যান। এ সময় দলছুট বন্যহাতিকে ফেরাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে বনবিভাগের কর্মচারী রহমত আলী মারা যান। হাতিকে বনে ফেরাতে এখনও চেষ্টা চালানো হচ্ছে।