পাঁচগাছিয়ার কাশিমপুর এলাকার মামুন মাহমুদ জানান, বৃহস্পতিবার রাতে হাতিটি তাদের বাড়ির পাশ অতিক্রম করেছে। যাওয়ার সময় ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে হাতির পায়ের দাগ তার প্রমাণ বহন করেছে।
বন বিভাগের ফেনী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা তপন কুমার দেবনাথ জানান, বৃহস্পতিবার রাতে হাতিটিকে সদর উপজেলার ধর্মপুরে দেখা গেছে। এর আগে হাতিটি পাঁচগাছিয়া ইউপির কাশিমপুরে দেখেছেন স্থানীয়রা। হাতিটি রাতের বেলায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়ালেও দিনের বেলায় এখন পর্যন্ত কেউ দেখতে পাননি।
.png)
ফেনী বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাকসুদ আলম জানান, গহীন পাহাড়ি এলাকা থেকে হাতিটি লোকালয়ে চলে এসেছে। সেটি আবার ফিরে যাবে। এখন পর্যন্ত বন বিভাগ থেকে হাতিটির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করতে পারেনি। সম্ভাব্য স্থানগুলোতে হাতিটি দেখা গেলে কোনো ক্ষতি না করে তাৎক্ষণিক বন বিভাগকে খবর দিতে বলা হয়েছে।