ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ চার রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ২১ মার্চ ২০২২
উখিয়ায় অস্ত্রসহ চার রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা

কক্সবাজারের উখিয়ায় দেশীয় অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা ডাকাতদলের সক্রিয় সদস্য।

সোমবার ভোরে উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর ডি-ব্লক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্প-১৬ এর ডি-ব্লকের বাসিন্দা মৌলভী নূর মোহাম্মদ, মো. ইলিয়াছ, সৈয়দ আহম্মদ ও সানাউল্লাহ।

Advertisement

৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ডাকাতদলের উপস্থিতির খবর পেয়ে শফিউল্লাহ কাটা ক্যাম্পের ব্র্যাক স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। অভিযান টের পেয়ে ১৮-২০ জন ডাকাত পালানোর সময় ধাওয়া করা হয়। পরে সাতটি রামদাসহ চার রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!