রোববার রাতে ক্যাম্প-১২ এর এইচ ব্লক থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ ইয়াছিন ক্যাম্প-১৮, ব্লক কে/২ এর বাসিন্দা।
এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামনার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইয়াছিনকে আটক করা হয়। পরে তাকে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।