আটককৃত রোহিঙ্গারা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব-১৫ এর অধিনায়ক খাইরুল আমিন সরকার জানান, সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গা নাগরিকদের বাইরে বের করে আনে দালাল চক্রের সদস্যরা।
.png)
এ বিষয়ে বিকেল ৪টার দিকে র্যাব-১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।
এর আগে, সোমবার (২১ মার্চ) রাতে একইভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের মহেশখালীর সোনাদীয়া দ্বীপ থেকে ১৪৯ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। পরদিন মঙ্গলবার তাদের নৌবাহিনী জাহাজে করে নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে।