[ দেশজুড়ে ]
মালয়েশিয়ার কথা বলে ১৩৫ রোহিঙ্গাকে নামিয়ে দেওয়া হলো সোনাদিয়া দ্বীপে
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে ১৩৫ রোহিঙ্গা উদ্ধার ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে ১৩৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া থেকে তাদের উদ্ধার করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, মালয়েশিয়া নেওয়ার কথা বলে রোহিঙ্গাদের ট্রলারে তুলে একটি দালালচক্র। রাতের আঁধারে ছুটে চলা রোহিঙ্গা ভর্তি ট্রলারটি এদিক-সেদিক চালিয়ে ভোরে মালয়েশিয়া বলে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া হয়। দালালরা মালয়েশিয়া পৌঁছানোর ওয়াদা করে তাদের কাছ থেকে যা পেরেছে টাকা আদায় করেছে। উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ট্রলারে তোলে চক্রটি। সকালে দ্বীপের প্যারাবনে এতগুলো লোককে দেখে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে।
তিনি আরো জানান, উখিয়ার কুতুপালং ও টেকনাফে আশ্রয় ক্যাম্পে থাকা এসব রোহিঙ্গাকে উদ্ধার করে মহেশখালী থানায় নিয়ে আসা হয়েছে। তাদের কাছ থেকে দালালদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের পরবর্তীতে স্ব-স্ব আশ্রয়কে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!