ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাল চুরি করতে গিয়ে ১২ রোহিঙ্গা গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ২৪ মার্চ ২০২২
জাল চুরি করতে গিয়ে ১২ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গারা

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে জাল চুরির অভিযোগে ১২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহিপুর থানায় মামলা করেছেন মৎস্য ব্যবসায়ী আল-আমিন। গ্রেফতারকৃতরা কক্সবাজারের কুতুপালংয়ের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জেলেরা জানান, বুধবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের সোনার চর লাইন পয়েন্ট থেকে জাল চুরি করে পালানোর সময় ১২ রোহিঙ্গাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত বাগেরহাট জেলার রায়েন্দা এলাকার আবু মৃধার মালিকানাধীন ট্রলারটি উদ্ধার করা হয়। তারা বেশ কয়েকদিন ধরে সাগর থেকে জাল চুরি করে আসছেন।

Advertisement

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, জাল চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছেন এক মৎস্য ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!