ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় গাছচাপায় মামার পর ভাগনের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২
কলাপাড়ায় গাছচাপায় মামার পর ভাগনের মৃত্যু
ভাগনে তাইফুর রহমান। ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় গাছের নিচে চাপা পড়ে মামা নাসির উদ্দিনের পর ভাগনে তাইফুর রহমানের মৃত্যু হয়েছে। 

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউপির সুরডুগী গ্রামে গাছ চাপায় মারা যান মামা নাসীর হাওলাদার। এ সময় একই গাছচাপায় গুরুতর আহত হয় নাসিরের শিশুপুত্র রিয়ান ও ১৯ বছর বয়সী ভাগনে তাইফুর। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নেয়া হলে সেখান থেকেও তাইফুরকে চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া নিহতদের পরিবারে চলছে কান্নার রোল। 

উল্লেখ্য, বৃহষ্পতিবার দুপুরে নিজ বাড়িতে একটি রেইন্ট্রি গাছ কাটার সময় নিচ থেকে রশি ধরে টান দিলে গাছটি ঘুরে নিচে পড়ে নাসিরসহ তার পুত্র এবং ভাগনেকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। পরে রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে ভাগনে তাইফুরের মৃত্যু হয়। 

Advertisement

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!