[ দেশজুড়ে ]
শীর্ষে বরিশাল, তলানিতে পটুয়াখালী
এইচএসসির ফলাফল প্রকাশ
ফলাফল প্রকাশের পর বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের উচ্ছ্বাস
২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা। আর তলানিতে রয়েছে পটুয়াখালী জেলা।
রোববার দুপুরে ফলাফল ঘোষণার পর এ পরিসংখ্যান তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, এ বছর ৯৬ দশমিক ৯৩ পাসের হারে বরিশাল জেলার অবস্থান শীর্ষে। দ্বিতীয় অবস্থানে থাকা ঝালকাঠির পাসের হার ৯৬ দশমিক ৪০। ৯৬ দশমিক ৩১ পাসের হারে তৃতীয় বরগুনা। চতুর্থ পিরোজপুরের পাসের হার ৯৬ দশমিক ১৫। পঞ্চম অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৯৪ দশমিক ৫৮।আর তলানিতে থাকা পটুয়াখালীতে পাস করেছে ৯৩ দশমিক ৪৬ সতাংশ শিক্ষার্থী।
.png)
অপরদিকে এ বছর মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। এরপরই ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের অবস্থান। জিপিএ-৫ সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে ৪ হাজার ৯৮৬ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ৪ হাজার ১৬৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮১৬ জন জিপিএ-৫ পেয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!