পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে গেছে ৫টি দোকান । রোববার ভোরে উপজেলার নীলগঞ্জ ইউপির দৌলতপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে অগ্নিনির্বাপক দলের সদস্যরা। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
.png)
স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে হঠাৎ হাবিব আকনের খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় ৫টি দোকান পুড়ে যায়। পরে রাত চারটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস মিয়া বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আমরা দুইটি টিম দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে করতে সক্ষম হয়েছি।