আটককৃতরা হলেন- একই ক্যাম্পের ব্লক-সি, শেড-৮৭৫/৪ এর বাসিন্দা সাইদুর আরবের ছেলে মো. আমিন (২২) ও ব্লক-বি, শেড-১০৩৫/০৪ এর বাসিন্দা মকবুল আহমদের ছেলে মো. ইউনুস।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে অভিযান চালানো হয়। এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।