[ দেশজুড়ে ]
টেকনাফে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব।
সোমবার দুপুরে হ্নীলা ইউপির ঐ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত এনায়েদ শাহ হ্নীলা ইউপির জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-বি/৯ এর বাসিন্দা আবুল বাশারের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন বলেন, হ্নীলা ইউপির জাদিমুড়া বাজারস্থ টেকনাফ-কক্সবাজারগামী সড়কে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে একজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঐ এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!