[ দেশজুড়ে ]
উখিয়ায় ট্রাকের চাপায় ঝরল ৪ জনের প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ার বালুখালী টিভি টাওয়ার সংলগ্ন সড়কে মিনি ট্রাকের চাপায় অটোরিকশার (সিএনজি) চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২২ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন: ভালোবেসে বিয়ের ২২ ঘণ্টা পরই বিষপানে ‘আত্মহত্যা’
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া শাহপুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শেফায়েত হোসেন।
তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার চার যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানাতে পারেননি তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!