ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ২১ মার্চ ২০২২
মুন্সিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ট্রাক চাপায় মো. মুক্তার হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউপির কামারগাঁও পাকা ব্রিজে ট্রাক চাপায় মো. মুক্তার হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত মুক্তার হোসেন ইউপির ১ নম্বর ওয়ার্ডের দাড়োগা বাড়ির মৃত আব্দুল রাজ্জাক বেপারীর ছেলে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এলাকাবাসী জানায়, মুক্তার হোসেন মোটরসাইকেল চালিয়ে আল-আমিন বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কামারগাঁও পাকা ব্রিজে অপরদিক থেকে আসা বেপরোয়াগতির ইট বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তার হোসেনের মৃত্যু হয়।

Advertisement

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই তন্ময় মন্ডল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। চালক পলাতক রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!