[ দেশজুড়ে ]
মুন্সিগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
ফাইল ছবি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বালুবাহী ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আব্দুল্লাপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন, ৮, আব্দুল্লাপুর এলাকার মো. শফিকের ছেলে এবং আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় ইমাম। এসময় আব্দুল্লাপুর চৌরাস্তায় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাকসহ চালককে আটক করেন স্থানীয়রা।
.png)
বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা শোহেব আলী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক রুবেল চৌধুরীকে আটক করা হয়েছে। জব্দ করা ট্রাকটি থানায় আনা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/AN
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!