[ দেশজুড়ে ]
আখাউড়ায় ট্রাকচাপায় দুই অটোযাত্রী নিহত
ট্রাকচাপায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকচাপায় দুই অটোযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে ৫০ বছরের আউয়াল মিয়া ও একই গ্রামের হেকিম ব্যাপারীর ছেলে ৫৫ বছর বয়সী ফয়েজ মিয়া।
.png)
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়ামুখী একটি ট্রাক বিপরীত থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
ওসি আরো জানান, আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!