ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ১৮ মার্চ ২০২২
উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আটক
বিদেশি অস্ত্র-গুলিসহ আটককৃত রোহিঙ্গা যুবক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ওমর ফারুক নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃত ওমর ফারুক ১২ নম্বর ক্যাম্পের জি-৩ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে। বুধবার রাতে ক্যাম্পের ভেতরের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএন এর অধিনায়ক সিহাব কায়সার খান।

Advertisement

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পের একটি দোকানের সামনে অস্ত্র নিয়ে এক রোহিঙ্গার অবস্থানের খবর পেয়ে এপিবিএন অভিযান চালায়। এ সময় একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা যুবক ওমর ফারুককে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান সিহাব কায়সার খান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!