ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ১৪ মার্চ ২০২২
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবক আটক- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ২২ ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউপি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- একই ক্যাম্পে ব্লক-ডি/২, ঘর-৩২৪ বাসিন্দা আব্দুর রশিদের ছেলে মো. উসমান ও ব্লক-বি/৩, ঘর-১৩৩০ বাসিন্দা মো. সৈয়দ আলমের ছেলে আলা উদ্দিন।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ২২ ক্যাম্পের বি/৩-ব্লক এলাকায় অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!