ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় শিশু অপহরণের দায়ে রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ১৪ মার্চ ২০২২
উখিয়ায় শিশু অপহরণের দায়ে রোহিঙ্গা যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় এক শিশুকে অপহরণ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন মো. জুবাইর নামে এক রোহিঙ্গা যুবক।

রোববার (১৩ মার্চ) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছার খোলা এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশু তাসপিয়া পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মোছার খোলা এলাকার স্থানীয় বাসিন্দা মাহমুদুল হকের মেয়ে।

আটককৃত রোহিঙ্গা যুবক হাকিমপাড়া ক্যাম্পের ব্লক-১৪ এর বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

Advertisement

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, পালংখালী মোছার খোলা থেকে পাঁচ বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে জুবাইর আটক হন।

আরো পড়ুন: মেয়েকে লুকিয়ে নিখোঁজের নাটক সাজান বাবা

ইউপি সদস্য ফয়েজ আহমেদ বলেন, উদ্ধার হওয়া শিশু এবং আটককৃত রোহিঙ্গা যুবককে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। পরে অপহরণের বিষয়টি আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) অবগত করলে তারা ইউনিয়ন পরিষদে এসে রোহিঙ্গা যুবক জুবাইরকে তাদের হেফাজতে নেয়।

তিনি আরো বলেন, কয়েকদিন আগেও আমার এলাকায় দুদু মিয়া নামে এক বৃদ্ধের ছেলেকে অপহরণ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে ৬০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করে তার পরিবার।

ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!