ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩২, ১৩ মার্চ ২০২২
উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
আটককৃত দুই রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ায় প্রায় পাঁচ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার বিকেলে উপজেলার বালুখালী পানবাজার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ পরিদর্শক মুহাম্মদ হাবিবুর রহমান।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পানবাজার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি/০৮ ব্লকে আনিছুর রহমানের ঘরে অভিযান চালান আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে চার হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা। পরে আনিছুর রহমান ও ইসমত আরাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/এমএস/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!