আটককৃতরা হলেন- ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি-৪ ব্লকের সৈয়দুল ইসলামের ছেলে মো. শফিক ও এ-ব্লকের মো. কাশেমের ছেলে মো. আলম। রোববার বিকেলে ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
.png)
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। ঐ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসপি তারিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।