এর আগে, মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- আশ্রয়ণের ৮ নম্বর ক্লাস্টারের মো. শামসুরের ছেলে ইয়াকুব ও ২৫ নম্বর ক্লাস্টারের হামিদ হোসেনের ছেলে তাহের।
.png)
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন সিভিল দল ভাসানচরের গাজী চেয়ারম্যানের দোকান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।