ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে এক হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   
প্রকাশিত: ২২:০০, ৭ অক্টোবর ২০২১
টেকনাফে এক হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক
ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গা কামাল হোসাইন - ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে এক হাজার পিস ইয়াবাসহ কামাল হোসাইন নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার সাবরাং ইউপি মুন্ডার ডেইল পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত রোহিঙ্গা উখিয়ার জামতলী ক্যাম্পের বাসিন্দা মো. ইউসুফের ছেলে।

Advertisement

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউপি মুন্ডার ডেইল পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিসের সামনে তাকে আটক করা হয়। পরে তার কাছে থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!