ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ৩০ জানুয়ারি ২০২২
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা আটক
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় জাহিদ হোসেন নামে ৫৩ বছর বয়সী এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে আট হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ জাহিদকে আটক করা হয়। জাহিদ ব্লক-বি/১২, ক্যাম্প-১/ইস্ট এর আব্দুল নবীর ছেলে।

১৪ এপিবিএন এর অধিনায়ক নাইমুল হক জানান, লম্বাশিয়া ক্যাম্পে মৌলভী জাবেরের মুদি দোকানের সামনে মাদক বেচাকেনা চলছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এপিবিএন। অভিযান টের পেয়ে পালানোর সময় জাহিদকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে লুঙ্গির পেছনে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো আট হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

জাহিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান নাইমুল হক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!