[ দেশজুড়ে ]
টেকনাফে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক
টেকনাফে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক ছবি- ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে মোহাম্মদ আলী নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার সন্ধ্যায় নয়াপাড়া ক্যাম্প থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত মোহাম্মদ আলী একই ক্যাম্পের ব্লক-বি, শেড ৭৫৮/৪ এর বাসিন্দা মৃত সৈয়দ আলমের ছেলে।
রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক।
.png)
তিনি জানান, নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পে এপিবিএন এর চেকপোস্টে রোহিঙ্গা মোহাম্মদ আলীকে তল্লাশি করে তার কাছে থাকা ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!