[ দেশজুড়ে ]
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক
টেকনাফের জাদিমুড়া ক্যাম্প এলাকা থেকে ১০৭০ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ক্যাম্প এলাকা থেকে ১ হাজার ৭০ ইয়াবাসহ নুর ইসলাম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
শুক্রবার সকালে হ্নীলা ইউপির ঐ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুর ইসলাম বালুখালী ১২ ক্যাম্পের ব্লক-১৮, এফসিএন-২০২৫৯১ এর বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন পুলিশের একটি দল জাদিমুড়া ২৭ ক্যাম্পে ব্লক এ/৪ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে/এসআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!