আটক মো. ইসলাম হ্নীলা ইউপির লেদা ২৪ ক্যাম্পের ব্লক সি/৬-এর রোহিঙ্গা বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
.png)
তিনি বলেন, বুধবার দুপুরে ২৬ নম্বর শালবাগান ক্যাম্পের ব্লক এ/৯ সংলগ্ন পাহাড়ের পাদদেশে রোহিঙ্গা রফিকের বসত-ঘরের পেছনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে- এমন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালায় শালবাগান ক্যাম্পের এপিবিএন পুলিশের একটি টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে একটি ব্যবহৃত মোবাইল ফোন ও পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিন মোড়ানো প্যাকেটের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে মঙ্গলবার রাতে শালবাগান ক্যাম্পের ব্লক-ডি/১, রাস্তায় অভিযান চালিয়ে ৪ হাজার ৬০০ ইয়াবাসহ মো. ইসলাম নামে এক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।