[ দেশজুড়ে ]
অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা ডাকাতদল পুতিয়া গ্রুপের ২ সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ডাকাতদল পুতিয়া গ্রুপের দুই সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব-১৫। বুধবার ভোরে উপজেলার লেদা ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকার মো. রমিজ ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মো. শফিক। তারা দুই জনই রোহিঙ্গা ডাকাতদল পুতিয়ার সদস্য।
বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
আরো পড়ুন: দাঁড়িয়ে থাকা লরিতে মাইক্রোর ধাক্কায় ঝরল প্রাণ
তিনি জানান, অস্ত্র পাচার করার সময় র্যাব দুই ডাকাতকে আটক করে। এরপর তাদের কাছ থেকে ছয়টি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, ১৮টি গুলি ও পুতিয়া বাহিনীর পাঁচ সেট পোশাক উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, গত ১৯ ফেব্রুয়ারি এই দলের সদস্য খায়রুল আমিনকে গ্রেফতারের পর থেকে র্যাব তাদের নজরদারিতে রেখেছিল। আটককৃত দুইজনের নামে মামলার পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!