এপিবিএন সূত্রে জানা গেছে, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্ট’র এফ ব্লক থেকে ১৪ এপিবিএন এর লম্বাশিয়া ক্যাম্প পুলিশের একটি দল শনিবার ভোরে রোহিঙ্গা সন্ত্রাসী একরামকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে উখিয়া থানায় সোপর্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইদিন ভোর পৌনে ৬টায় ১৪ এপিবিএন এর বালুর মাঠ ক্যাম্প পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ২৩০ মিনিক্যান বিদেশি বিয়ারসহ ছফুরা খাতুন নামে এক রোহিঙ্গা নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত নারী ক্যাম্প-৭ এর মো. সলিম উল্লাহর স্ত্রী।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।
.png)
অপরদিকে শনিবার বেলা সাড়ে ১১টায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর তাজনিমারখোলা ক্যাম্প পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ৪ হাজার ইয়াবাসহ মো. রফিক নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর মৃত সালাম ও নুরজাহান দম্পতির ছেলে।
এ ব্যাপারে ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, এ ঘটনায় উখিয়া থানায় মামলা হয়েছে।