আটককৃতরা হলেন- কক্সবাজারের কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু তাহের ও খাইরুল আমিন।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে উপজেলার তিন দোকান এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি টিম। অভিযান টের পেয়ে একটি ব্যাগ নিয়ে দৌড় দিলে রোহিঙ্গা যুবক আবু তাহের ও খাইরুলকে আটক করা হয়। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে সাত হাজার ৫১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
র্যাব আরো জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা হয়েছে।