ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বর্ণের বার ও মাদক বিক্রির টাকাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ১৫ মার্চ ২০২২
স্বর্ণের বার ও মাদক বিক্রির টাকাসহ রোহিঙ্গা নারী আটক
স্বর্ণের বার ও মাদক বিক্রির টাকাসহ রোহিঙ্গা নারী আটক ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গার বাড়িতে অভিযান চালিয়েএকটি স্বর্ণের বার ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প- ৯ এর জি-২৯ ব্লকের আজিদার বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে আজিদার স্বামী মাদকদ্রব্যসহ পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামনার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৯ এর জি/২৯ নম্বর ব্লকে আরাফাতের বসত ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ৩৩ হাজার নগদ টাকা ও ঘরের চালায় কালো পলিথিনে লুকিয়ে রাখা একটি স্বর্ণের বারসহ আজিদাকে গ্রেফতার করা হয়। অভিযানের আগে আজিদার স্বামী  আরাফাত সটকে পড়েন। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১১ লাখ ১০ হাজার পাঁচশত টাকা।

Advertisement

তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!