ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ২ এপ্রিল ২০২২
৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
৭ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ আটককৃত দুই রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যমানের ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। এ সময় মাদক পাচারে ব্যবহৃত নৌকা উদ্ধার করা হয়।

শনিবার ভোরে উপজেলার হ্নীলা ইউপির ঐ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন- মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. জুবায়ের আহমদ ও আব্দুল গণির ছেলে মো. রফিক।

Advertisement

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, দমদমিয়া বিওপির ২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে জালিয়ার দ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে দুটি বিশেষ টহলদল নাফ নদীর জালিয়ার দ্বীপে কৌশলে অবস্থান নেয়।

ভোরে বিজিবি টহলদল একটি নৌকাকে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ার দ্বীপে আসতে দেখে। টহলদল ঐ নৌকাটিকে দেখা মাত্র চ্যালেঞ্জ করে। এ সময় নৌকাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। পরে নৌকাটি তল্লাশি করে ৬ কোটি ৯৭ লাখ টাকার ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!