ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ২৮ মার্চ ২০২২
কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন
কক্সবাজার সদরে রিদুয়ান নামে এক কলেজছাত্র খুন ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার সদরের আলীর জাহাল এলাকায়  রিদুয়ান নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিটি কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিদুয়ান। নিহত রিদুয়ান শহরের সাহিতিক্যা পল্লীর বাসিন্দা এবং অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) বিপুল চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার সিটি কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে রিদুয়ানকে ছুরিকাঘাত করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা পর মারা যান । 
 
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুল গিয়াস জানান, সন্ত্রাসীরা কলেজছাত্রকে ছুরিকাঘাত করলে মারা যান তিনি। এ ঘটনায় ক্ষীপ্ত হয়ে স্থানীয়রা আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিবেশ স্বাভাবিক  করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!